মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। এর মধ্যে একটি সমুদ্র উপকূলে এবং অন্য দুটি মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ টার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১২:১৮